Dhaka ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নাদিম হত্যা মামলার আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান মেসির ক্যারিয়ার বদলে দেওয়া সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন বাবা হোর্হে ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান

  • Reporter Name
  • সময়: ০৯:০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নাঈমা সুলতানা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করাই এখন সবার অন্যতম প্রধান দায়িত্ব। এ সময় তিনি নাঈমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, নাঈমার মা অত্যন্ত যত্ন ও ভালোবাসায় তাকে বড় করেছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের সময় গুলিতে তাকে হারাতে হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের এই ত্যাগ কোনোভাবেই ভোলার নয়।

ডা. শফিকুর রহমান জানান, তিনি ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত অনেকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাঈমার পরিবারের বাসা কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দেখা করতে কিছুটা দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তিনি নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশা পূরণে নিজের পক্ষ থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে রাতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর
Tag :
জনপ্রিয় নিউজ

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান

সময়: ০৯:০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নাঈমা সুলতানা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করাই এখন সবার অন্যতম প্রধান দায়িত্ব। এ সময় তিনি নাঈমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, নাঈমার মা অত্যন্ত যত্ন ও ভালোবাসায় তাকে বড় করেছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের সময় গুলিতে তাকে হারাতে হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের এই ত্যাগ কোনোভাবেই ভোলার নয়।

ডা. শফিকুর রহমান জানান, তিনি ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত অনেকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাঈমার পরিবারের বাসা কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দেখা করতে কিছুটা দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তিনি নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশা পূরণে নিজের পক্ষ থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে রাতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মাসে কোটি টাকার চাঁদাবাজি ভাগ যেতো বিদেশে : পুলিশের জিজ্ঞাসাবাদে ডেভিড ইমনের বিস্ফোরক তথ্য