Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন, কৃষকের স্বপ্নভঙ্গ দীর্ঘ বিরতির পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-স্বাস্থ্য সম্পাদক হলেন মোস্তাক আমিন রিদম চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ, রেণু অবমুক্ত দ্যা ডেইলি স্টারের ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ

  • Reporter Name
  • সময়: ০২:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৩ Time View

মোঃ ফজলুল কবির গামা

মরণনেশা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে র‍্যাব-৬। র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সুযোগ্য কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার এর দিকনির্দেশনায় ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক পাচারের খবর পেয়ে ঝিনাইদহ শহরের যশোর রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসান র‍্যাব সদস্যরা। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। র‍্যাবের চৌকস দল বাসটিতে প্রবেশ করে নিবিড় তল্লাশি শুরু করলে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। ব্যাগটি খুলে দেখা যায় তাতে লুকানো রয়েছে অতি উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন)। জব্দকৃত মাদকের মোট ওজন ১ কেজি ৫১০ গ্রাম, বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

অভিযানের বিষয়ে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার সংবাদমাধ্যমকে জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় এই বিশাল পরিমাণ মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছিল। তবে র‍্যাবের তৎপরতায় তা ভেস্তে গেছে। যদিও ঝটিকা এই তল্লাশির সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী জেলাগুলো থেকে দেশের অভ্যন্তরে মাদকের এমন অনুপ্রবেশ রোধে র‍্যাবের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের এমন অতন্দ্র পাহারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন, কৃষকের স্বপ্নভঙ্গ

ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ

সময়: ০২:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

মোঃ ফজলুল কবির গামা

মরণনেশা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে র‍্যাব-৬। র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সুযোগ্য কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার এর দিকনির্দেশনায় ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক পাচারের খবর পেয়ে ঝিনাইদহ শহরের যশোর রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসান র‍্যাব সদস্যরা। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। র‍্যাবের চৌকস দল বাসটিতে প্রবেশ করে নিবিড় তল্লাশি শুরু করলে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। ব্যাগটি খুলে দেখা যায় তাতে লুকানো রয়েছে অতি উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন)। জব্দকৃত মাদকের মোট ওজন ১ কেজি ৫১০ গ্রাম, বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

অভিযানের বিষয়ে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার সংবাদমাধ্যমকে জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় এই বিশাল পরিমাণ মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছিল। তবে র‍্যাবের তৎপরতায় তা ভেস্তে গেছে। যদিও ঝটিকা এই তল্লাশির সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী জেলাগুলো থেকে দেশের অভ্যন্তরে মাদকের এমন অনুপ্রবেশ রোধে র‍্যাবের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের এমন অতন্দ্র পাহারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ