Dhaka ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১ ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম,
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে এক সাংবাদিকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের শিলখালী মৌজার ৩২৫ নম্বর খতিয়ানের ৩৩ নম্বর দাগে ২০ শতক জমি প্রায় ৩১ বছর আগে হাজি ইন্না আমীনের ছেলে আজিজুল ইসলামের কাছ থেকে নগদ টাকায় ক্রয় করেন সাংবাদিক আনোয়ার হোসেনের দাদি। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর ওয়ারিশদের কাছ থেকে ওই জমি ক্রয় করেন সাংবাদিক আনোয়ার হোসেন। জমিটির সৃজিত খতিয়ান নম্বর ২৫-৫৫-২৮ বলেও দাবি করেছেন তিনি।

সাংবাদিক আনোয়ার হোসেনের অভিযোগ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের উত্তর পাশে অবস্থিত ওই জমির বর্তমান বাজারমূল্য বেশি হওয়ায় পুলিশ ইন্সপেক্টর নজরুল ইসলাম, তাঁর ভাই ও চাচাতো ভাইয়েরা মিলে প্রায় ১৩ শতক জমি জোরপূর্বক দখলে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে জমির মালিকানা, দখল এবং জোরপূর্বক দখলের অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা ও উভয় পক্ষের বক্তব্য জানা প্রয়োজন।

এ ঘটনায় গত ১৭ জুন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর নজরুল ইসলামকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন সাংবাদিক আনোয়ার হোসেন।

সাংবাদিক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি মামলার সাক্ষীদের ডেকে নিয়ে বিভিন্ন ধরনের মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সাংবাদিক সমাজ ও প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  স্কুলে যাওয়ার পথে অপহরণ, স্কুলছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ

তবে এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ও তাঁর স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সময়: ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম,
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে এক সাংবাদিকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের শিলখালী মৌজার ৩২৫ নম্বর খতিয়ানের ৩৩ নম্বর দাগে ২০ শতক জমি প্রায় ৩১ বছর আগে হাজি ইন্না আমীনের ছেলে আজিজুল ইসলামের কাছ থেকে নগদ টাকায় ক্রয় করেন সাংবাদিক আনোয়ার হোসেনের দাদি। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর ওয়ারিশদের কাছ থেকে ওই জমি ক্রয় করেন সাংবাদিক আনোয়ার হোসেন। জমিটির সৃজিত খতিয়ান নম্বর ২৫-৫৫-২৮ বলেও দাবি করেছেন তিনি।

সাংবাদিক আনোয়ার হোসেনের অভিযোগ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের উত্তর পাশে অবস্থিত ওই জমির বর্তমান বাজারমূল্য বেশি হওয়ায় পুলিশ ইন্সপেক্টর নজরুল ইসলাম, তাঁর ভাই ও চাচাতো ভাইয়েরা মিলে প্রায় ১৩ শতক জমি জোরপূর্বক দখলে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে জমির মালিকানা, দখল এবং জোরপূর্বক দখলের অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা ও উভয় পক্ষের বক্তব্য জানা প্রয়োজন।

এ ঘটনায় গত ১৭ জুন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর নজরুল ইসলামকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন সাংবাদিক আনোয়ার হোসেন।

সাংবাদিক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি মামলার সাক্ষীদের ডেকে নিয়ে বিভিন্ন ধরনের মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সাংবাদিক সমাজ ও প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আরকান বা নামাজের ছেফত ছয়টি