Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩৫ Time View

 

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‘ডিমলার কৃষি, বৈচিত্র্যময় কৃষি’ এই স্লোগানকে সামনে রেখে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান,অতিরিক্ত কৃষি অফিসার, সাখাওয়াত হোসেন, আ,ন,ম,শিবলী সাদিক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মহিলা দলেল নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।
বিতরণ অনুষ্ঠানে রবি মৌসুমে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সময়মতো বিনামূল্যে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। এ সময় উপজেলা কৃষি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলার ১০ ইউনিয়ন থেকে আসা কৃষক,কৃষাণী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

সময়: ১১:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

 

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‘ডিমলার কৃষি, বৈচিত্র্যময় কৃষি’ এই স্লোগানকে সামনে রেখে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান,অতিরিক্ত কৃষি অফিসার, সাখাওয়াত হোসেন, আ,ন,ম,শিবলী সাদিক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মহিলা দলেল নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।
বিতরণ অনুষ্ঠানে রবি মৌসুমে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সময়মতো বিনামূল্যে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। এ সময় উপজেলা কৃষি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলার ১০ ইউনিয়ন থেকে আসা কৃষক,কৃষাণী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন