আমির হোসেন, স্টাফ রিপোর্টার
রিসিটবিহীন অতিরিক্ত চাঁদাবাজির কারণে বিএনপি, এমপির সুনাম নষ্ট হচ্ছে: বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় বিআইডব্লিউটিএ, খাস কালেকশন, ফাজিলপুর টোট এবং পাটলাই নদীর শ্রীপুর কামালপুর এলাকায় বিআইডব্লিউটিএ, খাস কালেকশন ও কোটগাড়ি নামের আবারও রিসিটবিহীন সরকারি রেটের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি হারে চাঁদাবাজি বেড়েছে (টাকা আদায় করছে) বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলের উপস্থিতিতে কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বিষয়টা এখন এমপি সাহেবের উপরে চলে যাচ্ছে, যে এমপি সাহেব বলার পরও কাজ হচ্ছে। সে কারণে বিএনপি ও এমপি সাহেবের সুনাম নষ্ট হচ্ছে বলেও জানান।
তিনি ক্ষোভের সাথে জানান, কেন বারবার এমপি সাহেব বলার পরও ঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি না। কোন জায়গায় গাফলা আছে তা বের করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানান তিনি।
এসময় তিনি আরও জানান, নৌ মালিক-শ্রমিক অতিরিক্ত সরকার নির্ধারিত যে টোল আদায়ের জন্য আন্দোলন ও পরিবহন ধর্মঘট পালন করছে, তা উপজেলা প্রশাসনের সাথে বসে যে সিদ্ধান্ত হয়, তা কয়েক দিন মানলেও আবারও আগের মতই অতিরিক্ত চাঁদাবাজি শুরু করেছে, তাও আবার রিসিট ছাড়া।
এসময় তিনি আরও জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আর যতক্ষণ থাকে ততক্ষণই নির্ধারিত টাকা নেয়, চলে আসলেই আবার যেই সেই। এতে করে সবার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তিনি এই চাঁদাবাজি বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাঝে মাঝেই অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে আহ্বান জানিয়ে বলেন, কয়েকবার অতিরিক্ত চাঁদাবাজির কারণে জেল-জরিমানা করলে কিছু হলেও কমবে বলে মন্তব্য করেছেন।
এসময় তিনি আরও জানান, খাস কালেকশনের নামে স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী সিন্ডিকেট যাদুকাটা ও পাটলাই নদীতে টোল আদায়েরও অভিযোগ প্রতিনিয়তই উঠছে। তারাও কোনো রূপ রিসিট না দিয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এতে করে প্রশাসনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান মানিক, এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডাঃ নওশাদ আহমেদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় চাঁদাবাজির বিষয়টি উত্থাপিত হওয়ার বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, চাঁদাবাজির বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নেবে ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, যাদুকাটা নদীতে ঘাগড়া, ফাজিলপুর ও বিআইডব্লিউটিএর একই সাথে টোল আদায় করছে এবং বিআইডব্লিউটিএর জেটি থাকার কথা থাকলেও জেটি না রেখেই টোল আদায় করেছে। অথচ বিআইডব্লিউটিএর জেটি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকায় রয়েছে এবং গেল বছর সেখানেই টোল আদায় করা হতো।
অপরদিকে পাটলাই নদীতে কুটগাড়ি, বিআইডব্লিউটিএর, ইউনিয়ন ট্যাক্স ও ডাম্পের বাজারেও আরেকটি টোল আদায় করা হয়।
Reporter Name 






















