Dhaka ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের অস্থায়ী খণ্ডকালীন পিটিসিদের চাকরি স্থায়ীকরণের দাবি, আশ্বাস দিলেন এমডি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তিন দফা দাবিতে রুয়েটে বিক্ষোভ

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধিঃ তিন দফা দাবিতে রুয়েট ছাত্র, ছাত্রীদের বিক্ষোভ ।

বেপজা কমপ্লেক্সে এক ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেয়ার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। একইসঙ্গে প্রকৌশল খাতে বৈষম্য নিরসন ও তিন দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা স্লোগান দেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না’, ‘কোটা নয়, মেধা চাই’।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে, যা প্রকৌশল পেশার মর্যাদার প্রতি চরম অবমাননা। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান।

তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্র আরও প্রকট হয়েছে। আমরা অবিলম্বে এই প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।’

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ খ্রিষ্টাব্দ থেকে সরকারের মদদে গড়ে ওঠা ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা। প্রকৌশল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সিন্ডিকেট ভাঙা জরুরি। আমরা আশা করছি, ইন্টেরিম সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’

শিক্ষার্থীদের তিন দফা দাবি

নবম গ্রেডে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, কোনো ধরনের কোটার মাধ্যমে নয়।

দশম গ্রেডে নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সমান সুযোগ দিতে হবে।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান হিসেবে পরিচিত হবেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের

তিন দফা দাবিতে রুয়েটে বিক্ষোভ

সময়: ১১:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫