Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় বালাবাড়ি পাকা রাস্তায় ফাটল, জনসাধারণের চলাচলে ঝুঁকি

  • পঞ্চগড় জেলা
  • সময়: ০৮:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ২৪১ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের বসন্তজোত ও বালাবাড়ি এলাকায় এলজিইডি নির্মিত পাকা রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছেবৃষ্টির কারণে প্রবল স্রোতের প্রভাবে ফাটল তৈরি হওয়ায় স্থানীয়রা বিপাকে পড়েছেন।শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী জানান, মহাসড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

গত কয়েকদিনের অতি বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা ঢলের পানির চাপ তুলশিয়াবিল খাল থেকে ডাহুক নদীতে প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন রাস্তার প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা সতর্ক করেছেন, দ্রুত সংস্কার না হলে রাস্তার আরও বড় অংশ ভেঙে পড়তে পারে, যা যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং সহকারী তোফায়েল আহাম্মদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন।শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানিয়েছেন, সরজমিন পরিদর্শনের পর দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে জনসাধারণের চলাচল ব্যাহত হবে।

আরও পড়ুনঃ  শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

তেঁতুলিয়ায় বালাবাড়ি পাকা রাস্তায় ফাটল, জনসাধারণের চলাচলে ঝুঁকি

সময়: ০৮:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের বসন্তজোত ও বালাবাড়ি এলাকায় এলজিইডি নির্মিত পাকা রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছেবৃষ্টির কারণে প্রবল স্রোতের প্রভাবে ফাটল তৈরি হওয়ায় স্থানীয়রা বিপাকে পড়েছেন।শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী জানান, মহাসড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

গত কয়েকদিনের অতি বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা ঢলের পানির চাপ তুলশিয়াবিল খাল থেকে ডাহুক নদীতে প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন রাস্তার প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা সতর্ক করেছেন, দ্রুত সংস্কার না হলে রাস্তার আরও বড় অংশ ভেঙে পড়তে পারে, যা যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং সহকারী তোফায়েল আহাম্মদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন।শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানিয়েছেন, সরজমিন পরিদর্শনের পর দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে জনসাধারণের চলাচল ব্যাহত হবে।

আরও পড়ুনঃ  আগস্টে প্রবাসী আয় ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২ শতাংশের বেশি