Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি

  • Reporter Name
  • সময়: ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ Time View

দুই দিনের সংক্ষিপ্ত সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি। সোমবার (৩ আগস্ট) রাতে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাকে স্বাগত জানান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কর্মসংস্থান, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সফরসূচি অনুযায়ী, দুই দিনের এই সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি।

আরও পড়ুনঃ  ‘শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের’
Tag :
জনপ্রিয় নিউজ

নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির

দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি

সময়: ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬