Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী গুলশানে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জন বিদেশি নাগরিক গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

  • Reporter Name
  • সময়: ০১:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

বাদশা সেকেন্দার,
ডিৃলা (নীলফামারী) প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এর অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায়ও শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ও ঢাকাকে যুক্ত করে জাতীয় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় জনসম্পৃক্ততা বাড়িয়ে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় উদ্বোধনের পরপরই ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারে গুরুত্ব দেওয়া হয়।
অভিযান শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরানুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন “তিন মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে গার্লস গাইড, রোভার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন রাজনৈতিক দল, সুধীসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করা হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
অভিযান চলাকালে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোঃ আতিকুর রহমান খান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাজী রুকনুজ্জামান বকুল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মিথ্যা মামলায় ফাঁসানো হলো সাংবাদিক, যুবদল নেতা ও শিক্ষকসহ ২৩ জনকে
Tag :
জনপ্রিয় নিউজ

হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সময়: ০১:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাদশা সেকেন্দার,
ডিৃলা (নীলফামারী) প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এর অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায়ও শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ও ঢাকাকে যুক্ত করে জাতীয় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় জনসম্পৃক্ততা বাড়িয়ে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় উদ্বোধনের পরপরই ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারে গুরুত্ব দেওয়া হয়।
অভিযান শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরানুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন “তিন মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে গার্লস গাইড, রোভার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন রাজনৈতিক দল, সুধীসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করা হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
অভিযান চলাকালে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোঃ আতিকুর রহমান খান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাজী রুকনুজ্জামান বকুল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক