Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, তিন বোনের স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি

  • Reporter Name
  • সময়: ০৭:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৬২ Time View

মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য তিন বোনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমখালী গ্রামে মোস্তফা গাজী ও তাঁর স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোস্তফা গাজী, এরশাদ আলী, সূর্যবান বিবি, নূর জাহান বেগম, আমেনা খাতুন, আব্দুল মনাফ, লোকমান হেকিম, মনফর আলী ও শফিক মিয়াসহ অন্যরা।

ভুক্তভোগী সূর্যবান বিবি অভিযোগ করেন, তাঁরা তিন বোন—নূর জাহান বেগম, রুকিয়া বেগম ও তিনি—এবং তাঁদের তিন ভাই পিতা আনছর আলীর জীবদ্দশায় বাঁশতলা মৌজার জেএল নম্বর-২, খতিয়ান নম্বর ২৭, ৮০১, ৮০২ ও ৮০৩ দাগের সাড়ে ৮ কেদার আমন শ্রেণির ভূমির উত্তরাধিকারী।

তিনি অভিযোগ করেন, গত ২৮ আগস্ট তাঁদের পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৪ কেদার জমির বিষয়ে ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাঁদের টিপসই নেওয়া হয়। বাকি জমি দখলের জন্যও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি, হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সূর্যবান বিবি আরও বলেন, এসব ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে পৈতৃক সম্পত্তিতে তাঁদের অধিকার নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার আইনগত দিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, তিন বোনের স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি

সময়: ০৭:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য তিন বোনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে টিপসই নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমখালী গ্রামে মোস্তফা গাজী ও তাঁর স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোস্তফা গাজী, এরশাদ আলী, সূর্যবান বিবি, নূর জাহান বেগম, আমেনা খাতুন, আব্দুল মনাফ, লোকমান হেকিম, মনফর আলী ও শফিক মিয়াসহ অন্যরা।

ভুক্তভোগী সূর্যবান বিবি অভিযোগ করেন, তাঁরা তিন বোন—নূর জাহান বেগম, রুকিয়া বেগম ও তিনি—এবং তাঁদের তিন ভাই পিতা আনছর আলীর জীবদ্দশায় বাঁশতলা মৌজার জেএল নম্বর-২, খতিয়ান নম্বর ২৭, ৮০১, ৮০২ ও ৮০৩ দাগের সাড়ে ৮ কেদার আমন শ্রেণির ভূমির উত্তরাধিকারী।

তিনি অভিযোগ করেন, গত ২৮ আগস্ট তাঁদের পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৪ কেদার জমির বিষয়ে ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাঁদের টিপসই নেওয়া হয়। বাকি জমি দখলের জন্যও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি, হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সূর্যবান বিবি আরও বলেন, এসব ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে পৈতৃক সম্পত্তিতে তাঁদের অধিকার নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার আইনগত দিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত