Dhaka ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালখানবাজারে মাদক ও কিশোর গ্যাং বিরোধী গণজাগরণ: মতিঝর্ণায় পুলিশের বিশেষ অভিযান পাতি থেকে বড় নেতা সবাই হতে চান “জননেতা” চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমকে শেষ পর্যন্ত দলে টানতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী সপ্তম ও অষ্টম প্রকাশনীর মোড়ক উন্মোচন চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে আটক ৫ জনকে মুচলেকায় মুক্তি পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি কামরুল কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধামরাইয়ে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ ইয়াসিন, সাভার (আশুলিয়া) ঢাকা প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফিরোজ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অর্জুনালাই গ্রামের ফিরোজ ও জহিরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার লভ্যাংশ ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার রাতে ঈদগাহ মাঠের কাছে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে জহিরুল ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ফিরোজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত জহিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত জহিরুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে জনস্বার্থে ৮টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট এর অভিযান, অর্থ দন্ড
Tag :
জনপ্রিয় নিউজ

লালখানবাজারে মাদক ও কিশোর গ্যাং বিরোধী গণজাগরণ: মতিঝর্ণায় পুলিশের বিশেষ অভিযান

ধামরাইয়ে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

সময়: ০৯:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মোহাম্মদ ইয়াসিন, সাভার (আশুলিয়া) ঢাকা প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফিরোজ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অর্জুনালাই গ্রামের ফিরোজ ও জহিরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার লভ্যাংশ ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার রাতে ঈদগাহ মাঠের কাছে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে জহিরুল ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ফিরোজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত জহিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত জহিরুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন