Dhaka ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ বিএনপির দুর্দিনে কর্মীদের পাশে থাকা উপজেলা বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক বিশ্বস্ত নাম রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সাপাহারে শিক্ষক আছেন ১৫ জন, কাগজে শিক্ষার্থী ২৯৯; মাদ্রাসায় গিয়ে মিলল মাত্র ৪ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কার্তিক রায়ের ছেলে সুব্রত রায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার এলাকায় এ অবরোধ চলে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সুষ্ঠু তদন্তের দাবি

এ সময় ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, “আমি একজন মুসলিম হিসেবে মনে করি, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তার আইনানুগ বিচার হওয়া উচিত। তবে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয় বাসিন্দা মো. বিয়েল হোসেন বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”

একই গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, “হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এমন ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস, অবরোধ প্রত্যাহার

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত
Tag :
জনপ্রিয় নিউজ

সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

সময়: ০৮:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কার্তিক রায়ের ছেলে সুব্রত রায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার এলাকায় এ অবরোধ চলে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সুষ্ঠু তদন্তের দাবি

এ সময় ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, “আমি একজন মুসলিম হিসেবে মনে করি, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তার আইনানুগ বিচার হওয়া উচিত। তবে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয় বাসিন্দা মো. বিয়েল হোসেন বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”

একই গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, “হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এমন ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস, অবরোধ প্রত্যাহার

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত