Dhaka ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন রাউজানে ফজলে করিম ও ছেলে ফারাজের সর্বোচ্চ শাস্তির দাবিতে পোস্টার ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলের বাড়ি যাওয়া হলো না চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১৫ হাজারের বেশি শিক্ষার্থী ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ একজন আটক, জব্দ মালামাল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীতে জনসেবা ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ক্লিনিক তালাবদ্ধ করে মালিক পলাতক

 

আশরাফুজ্জামান, পলাশবাড়ী, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের অভিযোগে রেখা বেগম নাম এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্লিনিক মালিক তাওহিদ রহমান ক্লিনিকে তালা মেরে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে ৪ নভেম্বর মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডে অবস্থিত জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি মাকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত করা হলে দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত না থাকায় ক্লিনিকের মালিক তাওহিদ রহমান নিজেই গাইনী চিকিৎসকের মাধ্যমে রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করান। এতে অতিরিক্ত ডোজ প্রয়োগের কারণে প্রসূতির শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলে সেখানে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।বমৃত রেখা বেগম উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর (মাস্টারপাড়া) গ্রামের অটো ভ্যান চালক লাভলু মিয়ার স্ত্রী।

 

 

স্থানীয়দের অভিযোগ, তাওহিদ রহমানের মালিকানাধীন “জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” ছাড়াও “নিউ লাইফ ক্লিনিক” ও “নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার” নামে আরও দুটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই বিভিন্ন বড় ধরনের অপারেশন ও চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

 

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানান, জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিকের আরও দুটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকে কাগজপত্রের ক্রটি থাকায় পূর্বেও ভ্রাম্যমানের মাধ্যমে জরিমানা তাদের সংশোধনের সতর্কতা করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে আবারো এরকম কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২

পলাশবাড়ীতে জনসেবা ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ক্লিনিক তালাবদ্ধ করে মালিক পলাতক

সময়: ০৬:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

 

আশরাফুজ্জামান, পলাশবাড়ী, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের অভিযোগে রেখা বেগম নাম এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্লিনিক মালিক তাওহিদ রহমান ক্লিনিকে তালা মেরে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে ৪ নভেম্বর মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডে অবস্থিত জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি মাকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত করা হলে দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত না থাকায় ক্লিনিকের মালিক তাওহিদ রহমান নিজেই গাইনী চিকিৎসকের মাধ্যমে রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করান। এতে অতিরিক্ত ডোজ প্রয়োগের কারণে প্রসূতির শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলে সেখানে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।বমৃত রেখা বেগম উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর (মাস্টারপাড়া) গ্রামের অটো ভ্যান চালক লাভলু মিয়ার স্ত্রী।

 

 

স্থানীয়দের অভিযোগ, তাওহিদ রহমানের মালিকানাধীন “জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” ছাড়াও “নিউ লাইফ ক্লিনিক” ও “নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার” নামে আরও দুটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই বিভিন্ন বড় ধরনের অপারেশন ও চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

 

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানান, জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিকের আরও দুটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকে কাগজপত্রের ক্রটি থাকায় পূর্বেও ভ্রাম্যমানের মাধ্যমে জরিমানা তাদের সংশোধনের সতর্কতা করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে আবারো এরকম কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন