Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন রাউজানে ফজলে করিম ও ছেলে ফারাজের সর্বোচ্চ শাস্তির দাবিতে পোস্টার ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলের বাড়ি যাওয়া হলো না চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১৫ হাজারের বেশি শিক্ষার্থী ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ একজন আটক, জব্দ মালামাল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২

  • Reporter Name
  • সময়: ০৯:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২ Time View

জুসা সিকদার, সীমান্ত প্রতিনিধি, টেকনাফ-উখিয়া (কক্সবাজার)

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সঙ্গে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর উখিয়ার বালুখালী ৮-ই নম্বর ক্যাম্প থেকে ১৪ বছর বয়সী দুই কিশোরকে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাফ নদী পার হয়ে ফেরার সময় উদ্ধার

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে দুই কিশোরকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসা হচ্ছিল। এ সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউসুফ (৪৩) ও মোহাম্মদ ইউনুস (৩১)।

মানবপাচার আইনে মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ২৩ অক্টোবর টেকনাফ মডেল থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। উদ্ধার হওয়া দুই কিশোর ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ
Tag :
জনপ্রিয় নিউজ

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২

সময়: ০৯:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জুসা সিকদার, সীমান্ত প্রতিনিধি, টেকনাফ-উখিয়া (কক্সবাজার)

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সঙ্গে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর উখিয়ার বালুখালী ৮-ই নম্বর ক্যাম্প থেকে ১৪ বছর বয়সী দুই কিশোরকে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাফ নদী পার হয়ে ফেরার সময় উদ্ধার

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে দুই কিশোরকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসা হচ্ছিল। এ সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউসুফ (৪৩) ও মোহাম্মদ ইউনুস (৩১)।

মানবপাচার আইনে মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ২৩ অক্টোবর টেকনাফ মডেল থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। উদ্ধার হওয়া দুই কিশোর ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার