সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সাংবাদিক ও বাউলশিল্পী রুহেল সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একদল কিশোরের বিরুদ্ধে তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জানা যায়, ঘটনার পর নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুকভিত্তিক নিউজ চ্যানেল ‘দৈনিক নবীনগরের সংবাদ’-এর পেজ থেকে সরাসরি সম্প্রচারে (লাইভ) এসে নিজের ওপর হামলার ঘটনার বর্ণনা দেন সাংবাদিক রুহেল সরকার। এ সময় তিনি তাঁর সাংবাদিক সংগঠনসহ নবীনগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি তুলে ধরে সহযোগিতা কামনা করেন।
লাইভে রুহেল সরকার জানান, নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি দোকানে বসে সংবাদ তৈরি করার সময় স্থানীয় কয়েকজন কিশোর তাঁকে উসকানিমূলক কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে বিরক্ত হয়ে তাদের এমন আচরণ থেকে বিরত থাকতে বললে তাঁরা আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী বলেন, সাংবাদিকের ওপর
Reporter Name 






















