Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে ২৬টি পূজামণ্ডপ পরিদর্শন, নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

  • Reporter Name
  • সময়: ০৭:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পুটিয়া ইউনিয়নের কারারচর নাগবাড়ি, বণিকপাড়া ও দত্তবাড়ি পূজামণ্ডপ, যোশর ইউনিয়নের গোপীনাথ উত্তর আখড়া ও যোশর বড়বাড়ি এবং জয়নগর ইউনিয়নের জয়নগর দুর্গামন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠানসহ অনেকে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শিবপুর উপজেলায় এবার ৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিয়োজিত আছি। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের মধ্যে উৎসব উদযাপন নিয়ে স্বস্তি বিরাজ করছে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ

শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সময়: ০৭:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬