
আশরাফুজ্জামান, গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা ফ্লাইওভারের নিচে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল ও সাইফুল ইসলাম, হুইপ সৈয়দ আবুল বাশার লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন, সাবেক জেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিয়াকত,জাসাস নেতা আল আমিন সরকার, যুবনেতা ফুয়াদ এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ও জনতার মেয়র হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ, সাবেক শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, রাজু সরকার, রিপন সরকার ও নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 





















