Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও নিউইয়র্কে মূলধারায় জল খাবার বাঙালি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন তসলিম ও সাঈদা খান এবং মনোরঞ্জন টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার বড়াইল মাদরাসা শরীয়তপুর হিফজ ভবনের ছাদ ঢালাই উপলক্ষে ইসলাহী মাহফিল শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ১৫৯ অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন, তদন্তে মিলল সত্যতা চট্টগ্রাম-১০ আসন: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পন্ন ​পোড়াকলোনী ৩ নং গলির রাস্তার ঢালাই কাজের শুভ সমাপ্তি যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন: ৬ মাসে ৬৬ মামলা, গ্রেপ্তার ৬০ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো টিএম টেক্সটাইল পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ০২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তারের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার।

সভায় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিপি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নবাগত ইউএনও সখিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি
Tag :
জনপ্রিয় নিউজ

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা

সময়: ০২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তারের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার।

সভায় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিপি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নবাগত ইউএনও সখিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  নেত্রকোনা কেন্দুয়ার দুলাল ও তার ভাতিজার দাপটে গ্রামবাসী অতিষ্টত থানার অভিযোগ