Dhaka ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন যশোর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ পরিতোষ কুমার বৈদ্য সাভারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, পানি ও খাবার বিতরণ, ছাত্রদল নেতা সোহাগ শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ হালির হাওরে অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি সদস্যরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ের নিমসারে হবে আধুনিক সবজি সংরক্ষণাগার-মন্ত্রী আমিন উর রশিদ

  • Reporter Name
  • সময়: ০৯:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় সরকার কৃষি কার্ড চালু করেছে, যার মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে এসব উদ্যোগ গ্রহণ করেছেন।

এ সময় মন্ত্রী ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর

বুড়িচংয়ের নিমসারে হবে আধুনিক সবজি সংরক্ষণাগার-মন্ত্রী আমিন উর রশিদ

সময়: ০৯:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় সরকার কৃষি কার্ড চালু করেছে, যার মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে এসব উদ্যোগ গ্রহণ করেছেন।

এ সময় মন্ত্রী ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া।

আরও পড়ুনঃ  সিটি কলেজে সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়া শিবির নেতা বহিরাগত