Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!  হ্নীলা একাডেমী বৃত্তিপরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন নরসিংদী জেলায় সরল মনের মানুষ সচিব আলতাফ হোসেন ডুমুরিয়ায় খলসি স্কুল মাঠ এসিআই বীজ কোম্পানি মাঠ দিবস অনুষ্ঠিত নবীনগর এসোসিয়েশন’ চট্রগ্রামের অফিস শুভ উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে সাংবাদিক পরিবারের মিলনমেলা ও বনভোজন ২০২৬ অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন বাবুরহাটে কচিকণ্ঠে পুরস্কার বিতরণ—নৈতিকতা ও খেলাধুলায় জোর: মোশাররফ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

মোঃ আবদুল্লাহ , বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মদন সাহার পুত্র ইমন সাহা (২৫); ধননঞ্জয় এলাকার জীবন চন্দ্র শীলের পুত্র জয় চন্দ্র শীল (২৫); চকবাজার (পুলিশ ফাঁড়ী সংলগ্ন) এলাকার মৃত রিঞ্জন চক্রবর্তীর পুত্র লিটন চক্রবর্তী (৪০); ভাটপাড়া এলাকার জাকির হোসেনের পুত্র আল আমিন (২৫); কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাটপাড়া (আইএমপি বেকারি সংলগ্ন) এলাকার লিটন মিয়ার পুত্র রায়হান কবির রাব্বি (৩৩); বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার জাহের মিয়ার পুত্র মোঃ ইউসুফ (৩০); শিমপুর এলাকার আঃ মতিনের পুত্র রাকিব (২৩); এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভূবনঘর, বিষ্ণপুর এলাকার আলী হোসাইনের পুত্র তাসরিফ হাসান লিয়ান (২৩)।

ওসি মোঃ লুৎফুর রহমান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

পরে গ্রেফতারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদকদ্রব্য সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ  টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে কোস্ট গার্ড
Tag :
জনপ্রিয় নিউজ

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার

সময়: ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মোঃ আবদুল্লাহ , বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মদন সাহার পুত্র ইমন সাহা (২৫); ধননঞ্জয় এলাকার জীবন চন্দ্র শীলের পুত্র জয় চন্দ্র শীল (২৫); চকবাজার (পুলিশ ফাঁড়ী সংলগ্ন) এলাকার মৃত রিঞ্জন চক্রবর্তীর পুত্র লিটন চক্রবর্তী (৪০); ভাটপাড়া এলাকার জাকির হোসেনের পুত্র আল আমিন (২৫); কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাটপাড়া (আইএমপি বেকারি সংলগ্ন) এলাকার লিটন মিয়ার পুত্র রায়হান কবির রাব্বি (৩৩); বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার জাহের মিয়ার পুত্র মোঃ ইউসুফ (৩০); শিমপুর এলাকার আঃ মতিনের পুত্র রাকিব (২৩); এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভূবনঘর, বিষ্ণপুর এলাকার আলী হোসাইনের পুত্র তাসরিফ হাসান লিয়ান (২৩)।

ওসি মোঃ লুৎফুর রহমান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

পরে গ্রেফতারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদকদ্রব্য সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ  টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক