Dhaka ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের রাঙ্গাবালীতে সাগরে ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকায় তিনটি ট্রলার মালিককে আনুমানিক ৪৫ লাখ টাকার জাল পুরিয়ে দেয় কোস্টগার্ড চোখের সুরক্ষায় আধুনিক চিকিৎসা: প্রফেসর ডা. কিউ এম ইকবাল হোসেনের মুখোমুখি নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড় শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দুই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম কালিগঞ্জের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে আজ ঐতিহাসিক ওয়াজ মাহফিল রাজশাহীতে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • সময়: ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩৫ Time View

মো: মিজানুর রহমান (মিজান মৃধা),
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। তিনি পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে নিলুফা বেগম রেললাইনের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিলেন। এ সময় কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার হাত ও মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা জানান, হাসপাতালে আনার আগেই নিলুফা বেগমের মৃত্যু হয়েছে। তার হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
Tag :
জনপ্রিয় নিউজ

হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সময়: ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মো: মিজানুর রহমান (মিজান মৃধা),
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। তিনি পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে নিলুফা বেগম রেললাইনের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিলেন। এ সময় কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার হাত ও মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা জানান, হাসপাতালে আনার আগেই নিলুফা বেগমের মৃত্যু হয়েছে। তার হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন