Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৭:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩৬ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি ||

মিথ্যা মামলায় ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ ঢাকা প্রতিদিনের গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৬ জুলাই ২০২৬, সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং মাসাস চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

‎এ সময় বক্তব্য রাখেন মোঃ শাহরিয়া, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা প্রেস ক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, সময় এডিশনের সম্পাদক। এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবুল খায়ের, বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।

আরও পড়ুনঃ  আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সময়: ০৭:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কুমিল্লা জেলা প্রতিনিধি ||

মিথ্যা মামলায় ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ ঢাকা প্রতিদিনের গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৬ জুলাই ২০২৬, সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং মাসাস চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

‎এ সময় বক্তব্য রাখেন মোঃ শাহরিয়া, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা প্রেস ক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, সময় এডিশনের সম্পাদক। এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবুল খায়ের, বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।

আরও পড়ুনঃ  গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন