Dhaka ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কেন্দুয়া মহিলা মেম্বার কে মামলা দিয়ে হয়রানি অভিযোগ সাভার ও আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বুড়িচংয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু: স্ত্রীসহ গ্রেফতার ২ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজন পালিত হল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা তেঁতুলিয়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি আমিনুর, সম্পাদক জুয়েল বুড়িচংয়ে ‘জিবি’ চাঁদাবাজির বিরুদ্ধে ধর্মঘট, এমপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযান, ২১.৩ কেজি গাঁজাসহ আটক ২
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা

  • Reporter Name
  • সময়: ০৭:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১০ Time View

আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা্:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা। নিজের মেয়ের জন্য পাত্র ঠিক করা সেই যুবকের সঙ্গেই শেষমেশ উধাও হয়েছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। ঘটনাটি ইতোমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে শৈলকুপার বাসিন্দা রাসেদ আলী (৩৮)-এর সঙ্গে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার রিমি খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। পেশায় গাড়িচালক হওয়ায় জীবিকার তাগিদে রাসেদ আলীকে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হতো।
প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের যুবক মামুন হোসেন (২৪)-এর সঙ্গে পরিচয় হয় রিমির। নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া ওই যুবকের সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, একপর্যায়ে নিজের মেয়ের অজান্তেই মামুনকে মেয়ের পাত্র হিসেবে ঠিক করেন রিমি। কিন্তু এতে আপত্তি জানায় মেয়ে। বিষয়টি কেন্দ্র করে পরিবারে অশান্তি ও মানসিক চাপ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, সেই চাপ সহ্য করতে না পেরে বড় মেয়ে আত্মহত্যা করে।এ ঘটনার পরও পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, রিমি ও মামুনের মধ্যে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী রাসেদ আলী স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

সবশেষে গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান রিমি।
ঘটনাটি জানাজানি হলে পুরো ত্রিবেণী ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মুখে মুখে এখন একটাই আলোচনা—“হবু জামাইয়ের সঙ্গে গৃহবধূর পলায়ন”।

এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, গৃহবধূ যেখানেই থাকুক, অন্তত ছোট দুই সন্তানকে যেন দ্রুত বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শেরে বাংলা ও বঙ্গবন্ধু: একটি জাতির মুক্তি ও স্বপ্নের অবিনাশী যোগসূত্র

সব মিলিয়ে ঘটনাটি এখন এলাকায় ভাইরাল হয়ে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

কেন্দুয়া মহিলা মেম্বার কে মামলা দিয়ে হয়রানি অভিযোগ

মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা

সময়: ০৭:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা্:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা। নিজের মেয়ের জন্য পাত্র ঠিক করা সেই যুবকের সঙ্গেই শেষমেশ উধাও হয়েছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। ঘটনাটি ইতোমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে শৈলকুপার বাসিন্দা রাসেদ আলী (৩৮)-এর সঙ্গে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার রিমি খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। পেশায় গাড়িচালক হওয়ায় জীবিকার তাগিদে রাসেদ আলীকে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হতো।
প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের যুবক মামুন হোসেন (২৪)-এর সঙ্গে পরিচয় হয় রিমির। নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া ওই যুবকের সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, একপর্যায়ে নিজের মেয়ের অজান্তেই মামুনকে মেয়ের পাত্র হিসেবে ঠিক করেন রিমি। কিন্তু এতে আপত্তি জানায় মেয়ে। বিষয়টি কেন্দ্র করে পরিবারে অশান্তি ও মানসিক চাপ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, সেই চাপ সহ্য করতে না পেরে বড় মেয়ে আত্মহত্যা করে।এ ঘটনার পরও পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, রিমি ও মামুনের মধ্যে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী রাসেদ আলী স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

সবশেষে গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান রিমি।
ঘটনাটি জানাজানি হলে পুরো ত্রিবেণী ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মুখে মুখে এখন একটাই আলোচনা—“হবু জামাইয়ের সঙ্গে গৃহবধূর পলায়ন”।

এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, গৃহবধূ যেখানেই থাকুক, অন্তত ছোট দুই সন্তানকে যেন দ্রুত বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি গঠন সভাপতি জিকু ও সাধারণ সম্পাদক আসাদ নির্বাচিত