Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা বাগমনিরাম স্কুলে চলছে প্রকাশ্যে ডাকাতি কুষ্টিয়ার পদ্মা নদীতে টহল নৌ-পুলিশের সন্ত্রাসীদের হামলা, ওসিসহ আহত-০৫ কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভোরের টহলে ধরা পড়ল দস্যুতার প্রস্তুতি, কিশোরগঞ্জে যুবক গ্রেফতার সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের ১৪ দিন ধরে নিখোঁজ যুবক, খোঁজে পরিবারের আকুতি টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজানে পাঁচখাইন পশ্চিম নাথপাড়া ২৫ তম ক্ষেত্রপাল পূজা উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৮:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন পশ্চিম নাথপাড়ায় মুন্টুনাথের বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৫তম ক্ষেত্রপাল পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

সারাদিনব্যাপী এই পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, চণ্ডী পাঠ, ক্ষেত্রপাল ঠাকুরের পূজা, গঙ্গা পূজা, বিভিন্ন পূজা-অর্চনা, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। প্রতিটি আয়োজনেই ছিল ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেত্রপাল ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাতা নিয়তি রাণী দেবী এবং মন্দিরের অধ্যক্ষ কবিরাজ বটন দেবনাথ। ধর্মীয় আচার-অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুমন দেবনাথ, রিটন দেবনাথ, সজল দেবনাথ, শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথসহ অন্যান্য পুরোহিতবৃন্দ।

এছাড়াও চম্পা দেবী, রিনা দেবী, নন্দিতা দেবী, পুষ্পা দেবী, সুস্মিতা দেবী, মৃত্তিকা দেবী, চৈতী দেবী, সৃজন দেবনাথ, সৃজা দেবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় উৎসাহে দিনব্যাপী এ পূজা পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তি, সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ রাউজান কোয়েপাড়ায় অক্ষয় তৃতীয়ায় ১৬ তম বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা

রাউজানে পাঁচখাইন পশ্চিম নাথপাড়া ২৫ তম ক্ষেত্রপাল পূজা উদযাপন

সময়: ০৮:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬