Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, যাত্রীদূর্ভেগ কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কা : নিহত-০২, আহত-০৩ পঞ্চগড়ে কলেজছাত্রীর সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি, যুবকের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড জ্বালানী সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দুর্ভোগে নাভিশ্বাস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৭:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় অবস্থিত পাঁচশত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা উদযাপিত হয়েছে।
মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার ও মঙ্গলবার) এ পূজার অনুষ্ঠিত হয়। শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

পূজার প্রথম দিন সোমবার বিকাল ৪টায় শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ভক্তিমূলক বৈদিক মন্ত্রোচ্চারণের পরিবেশনায় “টিম আগমনী” (পরিচালনায় অমিত পারিয়াল) উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

এরপর গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা এবং সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। রাতে শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহের উদ্দেশ্যে অন্নপ্রদান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে চণ্ডীপাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ক্ষেত্রপাল ঠাকুরের পূজা, গঙ্গা পূজা, নারায়ণ পূজা, বলীদান, বিভিন্ন পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। শেষে পূজা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্দির আয়োজক কমিটি জানায়, পশ্চিম গুজরার এই ঐতিহাসিক শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির দীর্ঘদিন ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর এই পূজাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ভক্তরা সমবেত হন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাগর সেন, ডা. লিটন কুমার শর্ম্মা, চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ, ডা. জনি দাশ, হিমাদ্রি পাল ইমন, পাভেল চৌধুরী, প্রিন্স চৌধুরী শুভ, জনি চক্রবর্তী, ইমন চৌধুরী, অঞ্জন বিশ্বাস, সুজন দে প্রমুখ।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণে মেতে উঠেছে বোয়ালমারীবাসী

মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি মৃদুল পারিয়াল, সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অসীম পারিয়াল, অর্থ সম্পাদক লাভলু পারিয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উল্লেখ্য, এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা উদযাপন

সময়: ০৭:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় অবস্থিত পাঁচশত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা উদযাপিত হয়েছে।
মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার ও মঙ্গলবার) এ পূজার অনুষ্ঠিত হয়। শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

পূজার প্রথম দিন সোমবার বিকাল ৪টায় শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ভক্তিমূলক বৈদিক মন্ত্রোচ্চারণের পরিবেশনায় “টিম আগমনী” (পরিচালনায় অমিত পারিয়াল) উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

এরপর গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা এবং সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। রাতে শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহের উদ্দেশ্যে অন্নপ্রদান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে চণ্ডীপাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ক্ষেত্রপাল ঠাকুরের পূজা, গঙ্গা পূজা, নারায়ণ পূজা, বলীদান, বিভিন্ন পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। শেষে পূজা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্দির আয়োজক কমিটি জানায়, পশ্চিম গুজরার এই ঐতিহাসিক শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির দীর্ঘদিন ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর এই পূজাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ভক্তরা সমবেত হন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাগর সেন, ডা. লিটন কুমার শর্ম্মা, চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ, ডা. জনি দাশ, হিমাদ্রি পাল ইমন, পাভেল চৌধুরী, প্রিন্স চৌধুরী শুভ, জনি চক্রবর্তী, ইমন চৌধুরী, অঞ্জন বিশ্বাস, সুজন দে প্রমুখ।

আরও পড়ুনঃ  চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে