Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ০৮:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৭৫ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান বিনাজুরী জামুয়াইন গ্রামস্থ সাধকপ্রবর শ্রীমৎ নারায়ণ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। একই সাথে শ্রীশ্রীমৎ স্বামী মাধবানন্দ ও শ্রীশ্রী ১০৮ মহন্ত মুরারী দাস বাবাজী মহারাজ স্মরণে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব গত ১৪, ১৫ ও ১৬ মে ২০২৬ (বৃহস্পতি, শুক্র ও শনিবার) তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

তিন দিনব্যাপী এই উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল— মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, ভগবতীয় আলোচনা, সম্মাননা প্রদান, পুরস্কার ও বস্ত্র বিতরণ, শ্রীশ্রী গুরু পূজা, গঙ্গা আহ্বান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, বিশ্বশান্তি কামনায় সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদ আস্বাদন।

আশ্রম পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও সংগঠক শ্রী সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভারতের শ্রীধাম বৃন্দাবনস্থ কেশীঘাট শ্রীশ্রী রাধামুরারীমোহন সেবাকুঞ্জের মোহন্ত মহারাজ জগৎ গুরু নিত্যানন্দ ধারাচার্য শ্রীশ্রী ১০৮ শ্যামসুন্দর দাস দেবাচার্যজী।

অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রাউজান অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রকাশ আদ্যাপীঠের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন কেশীঘাট শ্রীধাম বৃন্দাবন হতে আগত নারায়ণ সাধুর উত্তরসূরী ও জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের অধ্যক্ষ কর্মপ্রেমী শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজহিতৈষী শ্রী অরুণ পালিত (বাসু)।

সভায় প্রধান বক্তা হিসেবে প্রাসঙ্গিক আলোচনা করেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও গণমাধ্যমকর্মী গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। বিশেষ আলোচক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক শ্রী সুমন দাশগুপ্ত।

পণ্ডিত শ্রী চম্পক চক্রবর্তী (রিটু), সংগঠক শ্রী রাকাশ সরকার ও গীতাপ্রেমী উদয় দের যৌথ ও অপূর্ব সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নিজাম উদ্দিন দেওয়ান এবং ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত মহাজন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— সংগঠক ডাঃ লিটন শর্ম্মা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সংগঠক হিমাদ্রি পাল ইমন, সংগঠক ডাঃ জনি দাশসহ অনেকে।

সকাল হতে শুরু হওয়া শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাগীশিক রাউজান সংসদের সভাপতি সংগঠক শ্রী বিটু কান্তি দে ও শিক্ষানুরাগী শ্রী আকাশ দেবনাথ।

উক্ত প্রতিযোগিতায় রাউজানের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গীতা স্কুল অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য— বিনাজুরী সনাতনী গীতা সংঘ, উত্তর গুজরা ঠাকুরবাড়ি শ্রীশ্রী দুর্গা মা গীতা বিদ্যাপীঠ, কেউটিয়া শ্রীকৃষ্ণ গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী পার্থসারথী গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ-জ্বালামুখী গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী রাধামাধব গীতা বিদ্যাপীঠ, পূর্ব বিনাজুরী শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির গীতা শিক্ষা বিদ্যাপীঠ এবং দক্ষিণ দেওয়ানপুর যুব কল্যাণ সমিতি গীতা বিদ্যাপীঠ।

১৫ মে শুক্রবার অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করে দেশের খ্যাতনামা দল শ্রীশ্রী বিজয় কৃষ্ণ সম্প্রদায় (মাগুরা), শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায় (নেত্রকোণা), শ্রীশ্রী জয় রাখাল সম্প্রদায় (পটুয়াখালী) এবং শ্রীশ্রী গৌর গোবিন্দ সম্প্রদায় (চট্টগ্রাম)।

বহুমাত্রিক ও ভাবগম্ভীর এই অনুষ্ঠানমালার তিন দিনই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নর-নারী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত ও অনুপম উপস্থিতিতে মুখরিত ছিল জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রম প্রাঙ্গণ।

Tag :
জনপ্রিয় নিউজ

গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

সময়: ০৮:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬