
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
পবিত্র ঈদুল আজহার দিনে চট্টগ্রাম সরকারি মেডিকেলের আউটডোর ও ওয়ার্ডে আসা অসহায়, দরিদ্র রোগীদের টার্গেট করে একটি বড় দালাল চক্র সক্রিয় ছিল।
এই চক্রের একজন পরিচিত দালাল ভুয়া ডাক্তার সেজে রোগীদের ধোঁকা দিত। সে রোগীদের ফুসলিয়ে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে মাত্র ৫০০ টাকার পরীক্ষা করিয়ে ৪,০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিত।
২৮ মে, ২০২৪ তারিখে দুপুরে এক রোগীকে প্রতারণা করে বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়। একই সময়ে অন্য একজন রোগী অভিযোগ করেন যে, ১৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তার কাছ থেকেও ১১,০০০ টাকার পরীক্ষা করিয়ে টাকা আত্মসাতের চেষ্টা করছিল এই প্রতারক।
মূল দালালটিকে হাসপাতালের মধ্য সিঁড়ির লবি থেকে আটক করা সম্ভব হলেও, তার বাকি সহযোগীরা নতুন আউটডোরের নিচতলা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
Reporter Name 
























