Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২২ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

ফটো চিত্রে, আপোষ জয়ধর,

​চট্টগ্রাম, ৩০ মে ২০২৬: মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১:০০ ঘটিকায় জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিয়া স্মৃতি জাদুঘরের প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তা অর্পিতা দাস গুপ্তা।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ​ড. জিয়াউদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।
​সঞ্জয় সরকার, এডিশনাল ডিআইজি।
​শওকত আলী, পুলিশ কমিশনার, চট্টগ্রাম।
​মাসুদ আলম, জেলা পুলিশ সুপার, চট্টগ্রাম।
​জাহিদুল করিম কচি, সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব।

​আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
​”শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।”

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব ক্বারি মাওলানা জালালউদ্দীন।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময়: ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

ফটো চিত্রে, আপোষ জয়ধর,

​চট্টগ্রাম, ৩০ মে ২০২৬: মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১:০০ ঘটিকায় জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিয়া স্মৃতি জাদুঘরের প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তা অর্পিতা দাস গুপ্তা।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ​ড. জিয়াউদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।
​সঞ্জয় সরকার, এডিশনাল ডিআইজি।
​শওকত আলী, পুলিশ কমিশনার, চট্টগ্রাম।
​মাসুদ আলম, জেলা পুলিশ সুপার, চট্টগ্রাম।
​জাহিদুল করিম কচি, সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব।

​আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
​”শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।”

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব ক্বারি মাওলানা জালালউদ্দীন।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান