Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস ‘শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের’ আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস, দেশজুড়ে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছীবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা

  • Reporter Name
  • সময়: ০৬:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ২৫ Time View

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিনে-রাতে মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ বার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি। প্রায় দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সারাদিন কাজকর্ম শেষে রাতে ঘুমানোর সময় কিংবা মাঝরাতে বিদ্যুৎ চলে যায়। এতে অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে।”

ব্যবসায়ীরাও লোডশেডিংয়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন। তারা জানান, বিদ্যুৎ না থাকায় দোকানপাট ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় ক্রেতারা দোকানে এসে বিদ্যুৎ না থাকা ও অতিরিক্ত গরমের কারণে প্রয়োজনীয় পণ্য না কিনেই চলে যাচ্ছেন।

রবিউল অনলাইন কম্পিউটার সেন্টারের পরিচালক ও বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল আউয়াল বলেন, “দিন-রাত লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা ভূমি সেবা গ্রহীতারা স্বাভাবিকভাবে সেবা নিতে পারছেন না। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।”

এদিকে বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে তীব্র গরম ও দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি ও গ্যাস সংকট এবং সঞ্চালন ব্যবস্থার নানা জটিলতার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

গ্রীষ্মকালে অতিরিক্ত ফ্যান, এসি ও সেচপাম্প একসঙ্গে চালু থাকায় জাতীয় গ্রিডে চাপ বেড়ে যায়। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি পূরণে এলাকাভিত্তিক লোডশেডিং করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

বদলগাছী পল্লী বিদ্যুতের দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার বলেন, “লোডশেডিং এখন বলতে গেলে একটি জাতীয় সমস্যা। প্রায় সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করছে। তবে ঝড়-বৃষ্টির কারণে কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে আমাদের জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  পূর্বধলায় পারিবারিক বিরোধের মীমাংসার পর নতুন অভিযোগ, নিরাপত্তাহীনতার দাবি

তিনি আরও বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছীবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা

সময়: ০৬:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিনে-রাতে মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ বার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি। প্রায় দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সারাদিন কাজকর্ম শেষে রাতে ঘুমানোর সময় কিংবা মাঝরাতে বিদ্যুৎ চলে যায়। এতে অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে।”

ব্যবসায়ীরাও লোডশেডিংয়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন। তারা জানান, বিদ্যুৎ না থাকায় দোকানপাট ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় ক্রেতারা দোকানে এসে বিদ্যুৎ না থাকা ও অতিরিক্ত গরমের কারণে প্রয়োজনীয় পণ্য না কিনেই চলে যাচ্ছেন।

রবিউল অনলাইন কম্পিউটার সেন্টারের পরিচালক ও বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল আউয়াল বলেন, “দিন-রাত লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা ভূমি সেবা গ্রহীতারা স্বাভাবিকভাবে সেবা নিতে পারছেন না। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।”

এদিকে বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে তীব্র গরম ও দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি ও গ্যাস সংকট এবং সঞ্চালন ব্যবস্থার নানা জটিলতার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

গ্রীষ্মকালে অতিরিক্ত ফ্যান, এসি ও সেচপাম্প একসঙ্গে চালু থাকায় জাতীয় গ্রিডে চাপ বেড়ে যায়। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি পূরণে এলাকাভিত্তিক লোডশেডিং করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

বদলগাছী পল্লী বিদ্যুতের দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার বলেন, “লোডশেডিং এখন বলতে গেলে একটি জাতীয় সমস্যা। প্রায় সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করছে। তবে ঝড়-বৃষ্টির কারণে কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে আমাদের জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  পুলিশ কমিশনার অজয় নন্দের উদ্বোধনে পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৬ শুরু