Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোয়াইনঘাট প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদ সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের মত বিনিময় সভা ভাঙ্গুড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নদী ভাঙনের ঝুঁকিতে মধ্যনগরের দেশের দ্বিতীয় স্মৃতিসৌধ, প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের* আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালমারী মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাময়িক বরখাস্ত অধ্যক্ষের মধ্যে ঠেলাঠেলি সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন করেন-এমপি মোস্তাফিজুর রহমান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরে পাঁচ বছর বয়সে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক

  • Reporter Name
  • সময়: ১১:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১০৩ Time View

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাবার হাত ধরেই বিনোদন অঙ্গনে নতুন মুখ হিসেবে ছোটপর্দায় অভিষেক হলো পাঁচ বছর বয়সী ম্যারাডোনা সরদারের। বাবার অঙ্কিত খড়ি ধরেই অভিনয়ের জগতে পা রাখলেন এই ক্ষুদে অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিশেষ নাটকে প্রথমবারের মতো অভিনয়ে দেখা যাবে তাকে।

ম্যারাডোনা সরদার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সুনামধন্য লেখক ও পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের একমাত্র সন্তান।

নাটকটির পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, ম্যারাডোনা মাত্র এক বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে আসে। ‘গ্যাংস্টার’ নাটকের একটি ছোট দৃশ্যে তাকে দেখা গিয়েছিল, যেখানে কোনো সংলাপ ছিল না। তবে এবারই প্রথম সংলাপসহ অভিনয়ে অংশ নিয়েছে সে।

তিনি বলেন, “নতুন হলেও ম্যারাডোনা ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিল। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আন্তরিক চেষ্টা করেছে। দর্শকদেরও তার অভিনয় ভালো লাগবে বলে আমি আশাবাদী।”

নির্মাতা আরও জানান, দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে ম্যারাডোনা আরও ভালো কাজ করতে পারবে। নতুন এই যাত্রায় তার জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও।

আসন্ন ঈদুল ফিতরে এস এ টিভিতে প্রচারিতব্য সাত পর্বের একটি নাটকে ম্যারাডোনাকে ‘শুভ’ চরিত্রে দেখা যাবে। নাটকে সে অভিনয় করেছে অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহার-এর সন্তানের চরিত্রে।

পারিবারিক গল্পভিত্তিক এই সাত পর্বের নাটকটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস এবং রচনা করেছেন মমর রুবেল। প্রযোজনা করেছে অরোরা এড মিডিয়া।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ, রিমু রোজা খন্দকার বিশ্বজিৎ ও মাহমুদ খান।

আরও পড়ুনঃ  "মোবাইলে প্রেম, বিয়ে, যৌতুক মামলা—শেষে বাদীর দাবি খারিজ"
Tag :
জনপ্রিয় নিউজ

গোয়াইনঘাট প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

শ্যামনগরে পাঁচ বছর বয়সে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক

সময়: ১১:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাবার হাত ধরেই বিনোদন অঙ্গনে নতুন মুখ হিসেবে ছোটপর্দায় অভিষেক হলো পাঁচ বছর বয়সী ম্যারাডোনা সরদারের। বাবার অঙ্কিত খড়ি ধরেই অভিনয়ের জগতে পা রাখলেন এই ক্ষুদে অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিশেষ নাটকে প্রথমবারের মতো অভিনয়ে দেখা যাবে তাকে।

ম্যারাডোনা সরদার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সুনামধন্য লেখক ও পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের একমাত্র সন্তান।

নাটকটির পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, ম্যারাডোনা মাত্র এক বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে আসে। ‘গ্যাংস্টার’ নাটকের একটি ছোট দৃশ্যে তাকে দেখা গিয়েছিল, যেখানে কোনো সংলাপ ছিল না। তবে এবারই প্রথম সংলাপসহ অভিনয়ে অংশ নিয়েছে সে।

তিনি বলেন, “নতুন হলেও ম্যারাডোনা ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিল। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আন্তরিক চেষ্টা করেছে। দর্শকদেরও তার অভিনয় ভালো লাগবে বলে আমি আশাবাদী।”

নির্মাতা আরও জানান, দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে ম্যারাডোনা আরও ভালো কাজ করতে পারবে। নতুন এই যাত্রায় তার জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও।

আসন্ন ঈদুল ফিতরে এস এ টিভিতে প্রচারিতব্য সাত পর্বের একটি নাটকে ম্যারাডোনাকে ‘শুভ’ চরিত্রে দেখা যাবে। নাটকে সে অভিনয় করেছে অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহার-এর সন্তানের চরিত্রে।

পারিবারিক গল্পভিত্তিক এই সাত পর্বের নাটকটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস এবং রচনা করেছেন মমর রুবেল। প্রযোজনা করেছে অরোরা এড মিডিয়া।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ, রিমু রোজা খন্দকার বিশ্বজিৎ ও মাহমুদ খান।

আরও পড়ুনঃ  সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম