Dhaka ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ। রাঙামাটিতে এসএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা ব্যবস্থা বাগেরহাটের রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন বগুড়া এয়ারপোর্টে কার্গো বিমান নামানোর ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান! শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা: উপস্থিত ১৪৬০, অনুপস্থিত ১৩ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুড়িচংয়ে রাতের আঁধারে খালে বাঁধ; জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক

  • Reporter Name
  • সময়: ০৭:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪৮ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদন বিহীন হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১টি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার ( ৩০ মার্চ) বিকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

অভিযানে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেই। এছাড়া হাসপাতালের বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ও যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ প্রদান করা হয়।

পরে ‎ মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ প্রবেশ করলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সব ফেলে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে লাইট-ফ্যান বন্ধ অবস্থায় কেবল একজন পরিচ্ছন্নতাকর্মীকে (কাজের বুয়া) দেখতে পান। এ অবস্থায় হাসপাতাল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

‎ অভিযান শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলতে হবে। জহির ডায়াগনস্টিক হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও যন্ত্রপাতির ত্রুটি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

‎অন্যদিকে, মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা নিয়মনীতির তোয়াক্কা করছিল না। জনস্বার্থে এ ধরণের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
‎‎

আরও পড়ুনঃ  সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন'র শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।

শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক

সময়: ০৭:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদন বিহীন হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১টি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার ( ৩০ মার্চ) বিকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

অভিযানে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেই। এছাড়া হাসপাতালের বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ও যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ প্রদান করা হয়।

পরে ‎ মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ প্রবেশ করলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সব ফেলে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে লাইট-ফ্যান বন্ধ অবস্থায় কেবল একজন পরিচ্ছন্নতাকর্মীকে (কাজের বুয়া) দেখতে পান। এ অবস্থায় হাসপাতাল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

‎ অভিযান শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলতে হবে। জহির ডায়াগনস্টিক হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও যন্ত্রপাতির ত্রুটি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

‎অন্যদিকে, মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা নিয়মনীতির তোয়াক্কা করছিল না। জনস্বার্থে এ ধরণের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
‎‎

আরও পড়ুনঃ  ​হাম-রুবেলা প্রতিরোধে বুড়িচংয়ে টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যে ৪৪ হাজার শিশু