Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিবার পরিকল্পনায় ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার

  • Reporter Name
  • সময়: ১১:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৭ Time View

পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের ফলে নির্ধারিত প্রক্রিয়ায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি সংগ্রহ ও সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

পরিবার পরিকল্পনায় ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার

সময়: ১১:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের ফলে নির্ধারিত প্রক্রিয়ায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি সংগ্রহ ও সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কাশিত সংবাদের প্রতিবাদ