Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ; ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক, মাদক ও জমি দখলের অভিযোগ নয়ন ডাক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক  “আমি নারী” এসএসসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে জিপিএ-৫ এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিবের কন্যাকে অভিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সন্তানের অসুস্থতায় আদালতে হাজির হতে পারেননি পরীমণি, পিছিয়ে গেল অভিযোগ গঠন শুনানি

  • Reporter Name
  • সময়: ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। এ কারণে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে আগামী ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার পক্ষে সময় চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ার পর জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় পরীমণির সঙ্গে আরও দুই আসামি হলেন তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হোসেন হাওলাদার।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। পরে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন পরীমণি। উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন শুনানির আদেশ দেওয়া হয়।

যেভাবে শুরু হয়েছিল মামলা

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। পরে একই বছরের ৩১ আগস্ট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।

পরবর্তীতে ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আরও পড়ুনঃ  এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার

এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটির অভিযোগ গঠন শুনানি চলছে।

Tag :
জনপ্রিয় নিউজ

এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ

সন্তানের অসুস্থতায় আদালতে হাজির হতে পারেননি পরীমণি, পিছিয়ে গেল অভিযোগ গঠন শুনানি

সময়: ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। এ কারণে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে আগামী ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার পক্ষে সময় চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ার পর জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় পরীমণির সঙ্গে আরও দুই আসামি হলেন তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হোসেন হাওলাদার।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। পরে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন পরীমণি। উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন শুনানির আদেশ দেওয়া হয়।

যেভাবে শুরু হয়েছিল মামলা

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। পরে একই বছরের ৩১ আগস্ট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।

পরবর্তীতে ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আরও পড়ুনঃ  এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ৩১২টিতে