Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

  • Reporter Name
  • সময়: ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৩ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মাসুদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন।

বিভিন্ন গণমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত বক্তব্য ও অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক প্রতিবাদলিপিতে চেয়ারম্যান মো. আল এমরান হোসেন বলেন, সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে তাঁর কোনো ধরনের ভূমিকা নেই। এমনকি তাঁকে মামলায় আসামি করার জন্য কাউকে কোনো নির্দেশও দেননি তিনি।

চেয়ারম্যান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “এর বাইরে আমি কিছুই জানি না। সাংবাদিক রাসেল রানাকে মামলায় আসামি করার বিষয়ে আমার কোনো ভূমিকা নেই এবং আমি কাউকে তাঁকে আসামি করার জন্য কোনো নির্দেশও দিইনি।”

প্রতিবাদলিপিতে আল এমরান হোসেন আরও দাবি করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনাটি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই সংঘর্ষের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কার কী ভূমিকা ছিল—তা বেরিয়ে আসবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষকে দায়ী না করে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বক্তব্যের যে অংশ উদ্ধৃত করা হয়েছে, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন চেয়ারম্যান। তাঁর দাবি, তাঁর বক্তব্যের সঙ্গে সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার কোনো সম্পৃক্ততা নেই। বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

এ সময় মামলার বাদী রিফাত হোসেন ও তাঁর বাবা আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

রিফাত হোসেনের দাবি, সংঘর্ষের দিন তাঁদের বিরুদ্ধে আসামিপক্ষের জমির পটলগাছ ও বিভিন্ন সবজি নষ্ট করার অভিযোগ ওঠে। পরে আসামিপক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে সাংবাদিক রাসেল রানা থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ কারণেই তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রিফাত বলেন, “তিনি এই ঘটনায় জড়িত না থাকলে আসামিপক্ষের হয়ে থানায় যাবেন কেন? তিনি সবসময় আমাদের বিপক্ষে কাজ করেছেন। এ কারণে তাঁকে আসামি করা হয়েছে।”

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

সময়: ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মাসুদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন।

বিভিন্ন গণমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত বক্তব্য ও অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক প্রতিবাদলিপিতে চেয়ারম্যান মো. আল এমরান হোসেন বলেন, সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে তাঁর কোনো ধরনের ভূমিকা নেই। এমনকি তাঁকে মামলায় আসামি করার জন্য কাউকে কোনো নির্দেশও দেননি তিনি।

চেয়ারম্যান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “এর বাইরে আমি কিছুই জানি না। সাংবাদিক রাসেল রানাকে মামলায় আসামি করার বিষয়ে আমার কোনো ভূমিকা নেই এবং আমি কাউকে তাঁকে আসামি করার জন্য কোনো নির্দেশও দিইনি।”

প্রতিবাদলিপিতে আল এমরান হোসেন আরও দাবি করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনাটি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই সংঘর্ষের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কার কী ভূমিকা ছিল—তা বেরিয়ে আসবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষকে দায়ী না করে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বক্তব্যের যে অংশ উদ্ধৃত করা হয়েছে, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন চেয়ারম্যান। তাঁর দাবি, তাঁর বক্তব্যের সঙ্গে সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার কোনো সম্পৃক্ততা নেই। বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ