Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ০৮:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি।

শনিবার (১ আগস্ট) রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ চন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সংগঠনের কার্যকরী সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্ব আবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ন কমিটির সহ-সম্পাদক সিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া ও আশু বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া এবং কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছকে বাঁচিয়ে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সময়: ০৮:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি।

শনিবার (১ আগস্ট) রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ চন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সংগঠনের কার্যকরী সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্ব আবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ন কমিটির সহ-সম্পাদক সিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া ও আশু বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া এবং কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছকে বাঁচিয়ে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার