Dhaka ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

  • Reporter Name
  • সময়: ০৭:২৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১১ Time View

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম, সাধারণ সম্পাদক পদে আইনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬২৯ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে রেজাউল করিম ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ২৬২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আইনুল ইসলাম ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান পেয়েছেন ১৯০ ভোট। অপর প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ১৭০ ভোট।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রনি পেয়েছেন ২৯০ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

সময়: ০৭:২৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম, সাধারণ সম্পাদক পদে আইনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬২৯ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে রেজাউল করিম ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ২৬২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আইনুল ইসলাম ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান পেয়েছেন ১৯০ ভোট। অপর প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ১৭০ ভোট।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রনি পেয়েছেন ২৯০ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন আস্তানায় যৌথ টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান প্রশাসনের