Dhaka ১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত “নিষেধাজ্ঞা অমান্য করে” লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, হুমকির মুখে বৈদ্যুতিক কুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ ঝিনাইদহে রাতের আঁধারে মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা, পানি-কাদায় ধান কাটলে মজুরি ১৪০০ টাকা নবীগঞ্জের আউশকান্দি থেকে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী র‍্যাবের হাতে গ্রেফতার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা?
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিলেটে হানি ট্র্যাপ চক্রের দৌরাত্ম্য: অভিযোগের কেন্দ্রে রোমানা আক্তার লিজা, প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে

  • Reporter Name
  • সময়: ০৭:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২১ Time View

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীসহ আশপাশের এলাকায় দিন দিন বেড়েই চলেছে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দৌরাত্ম্য। প্রতারণা, ব্ল্যাকমেইল, অপহরণ ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছে। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে টার্গেট নির্ধারণ করা হয়। পরে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, চক্রটি নিজেদের প্রভাব বিস্তারে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে থাকে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— রোমানা আক্তার লিজা, আনোয়ার হোসেন শরিফ, বাউলি মিন্টু, মকবুল হোসেন, দুলাল আহম্মদ, লিয়াকত হোসেন ও কুতুব উদ্দিন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

একটি মামলার অনুসন্ধান করতে গিয়ে আরও বিস্ময়কর তথ্য সামনে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে মামলা বা অপহরণের হুমকি দিয়ে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।

তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সচেতন মহল বলছে, এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বিএনপিকে ‘হাইজ্যাক’ করার অভিযোগ হাসনাত আবদুল্লাহর, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক
Tag :
জনপ্রিয় নিউজ

দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

সিলেটে হানি ট্র্যাপ চক্রের দৌরাত্ম্য: অভিযোগের কেন্দ্রে রোমানা আক্তার লিজা, প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে

সময়: ০৭:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীসহ আশপাশের এলাকায় দিন দিন বেড়েই চলেছে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দৌরাত্ম্য। প্রতারণা, ব্ল্যাকমেইল, অপহরণ ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছে। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে টার্গেট নির্ধারণ করা হয়। পরে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, চক্রটি নিজেদের প্রভাব বিস্তারে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে থাকে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— রোমানা আক্তার লিজা, আনোয়ার হোসেন শরিফ, বাউলি মিন্টু, মকবুল হোসেন, দুলাল আহম্মদ, লিয়াকত হোসেন ও কুতুব উদ্দিন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

একটি মামলার অনুসন্ধান করতে গিয়ে আরও বিস্ময়কর তথ্য সামনে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে মামলা বা অপহরণের হুমকি দিয়ে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।

তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সচেতন মহল বলছে, এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় হামের উপসর্গে নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যূ-০৯