Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬৬ Time View

আফতাব উদ্দীন:


“অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশই আমাদের কাম্য”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সুনামগঞ্জের মাল্লিকপুরস্থ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান।শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নার্সারি, ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, দেশাত্মবোধক গান, ছড়াগান, কবিতা আবৃত্তি, কৌতুক ও একক অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক রায়হানা পারভীন, প্রিয়া দেব, লাকী দাস, রামিনা আক্তার শোভা, শিউলি বেগম, খাদিজা আক্তার ইমাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও দেশীয় সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সার্বিকভাবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সময়: ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আফতাব উদ্দীন:


“অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশই আমাদের কাম্য”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সুনামগঞ্জের মাল্লিকপুরস্থ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান।শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নার্সারি, ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, দেশাত্মবোধক গান, ছড়াগান, কবিতা আবৃত্তি, কৌতুক ও একক অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক রায়হানা পারভীন, প্রিয়া দেব, লাকী দাস, রামিনা আক্তার শোভা, শিউলি বেগম, খাদিজা আক্তার ইমাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও দেশীয় সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সার্বিকভাবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা