Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুপার স্টার ট্রান্সপোর্ট ও জে কে টায়ারের বেপরোয়া পার্কিংয়ে রাঙামাটিতে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

  • Reporter Name
  • সময়: ১১:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১০০ Time View

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক দখল করে সুপার স্টার ট্রান্সপোর্ট ও জে কে টায়ারের পণ্যবাহী যানবাহনের বেপরোয়া পার্কিং ও যত্রতত্র মালামাল লোড-আনলোডের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন রাস্তার উল্টো পাশে (রং সাইডে) গাড়ি দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করানো হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চালকরা কোনো ধরনের নিয়ম-শৃঙ্খলা মানছেন না। ব্যস্ত সময়ে বড় বড় কাভার্ড ভ্যান রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে মাল খালাস করা হচ্ছে, এতে যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি সেবার যানবাহন।
এছাড়া উল্টো পথে গাড়ি রাখার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিপরীত দিক থেকে আসা ছোট যানবাহনগুলো প্রায়ই হঠাৎ বিপদের মুখে পড়ছে। ফুটপাত ও সড়কের ধারে দখল থাকায় পথচারীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
এক ক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, “তারা রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে কাজ শুরু করে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয়। আমরা এই অবস্থা থেকে দ্রুত মুক্তি চাই।”
এ অবস্থায় এলাকাবাসী সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে জনদুর্ভোগ সৃষ্টিকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ট্রাফিক বিভাগের নিয়মিত তদারকি জোরদার করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

সুপার স্টার ট্রান্সপোর্ট ও জে কে টায়ারের বেপরোয়া পার্কিংয়ে রাঙামাটিতে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

সময়: ১১:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক দখল করে সুপার স্টার ট্রান্সপোর্ট ও জে কে টায়ারের পণ্যবাহী যানবাহনের বেপরোয়া পার্কিং ও যত্রতত্র মালামাল লোড-আনলোডের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন রাস্তার উল্টো পাশে (রং সাইডে) গাড়ি দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করানো হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চালকরা কোনো ধরনের নিয়ম-শৃঙ্খলা মানছেন না। ব্যস্ত সময়ে বড় বড় কাভার্ড ভ্যান রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে মাল খালাস করা হচ্ছে, এতে যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি সেবার যানবাহন।
এছাড়া উল্টো পথে গাড়ি রাখার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিপরীত দিক থেকে আসা ছোট যানবাহনগুলো প্রায়ই হঠাৎ বিপদের মুখে পড়ছে। ফুটপাত ও সড়কের ধারে দখল থাকায় পথচারীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
এক ক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, “তারা রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে কাজ শুরু করে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয়। আমরা এই অবস্থা থেকে দ্রুত মুক্তি চাই।”
এ অবস্থায় এলাকাবাসী সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে জনদুর্ভোগ সৃষ্টিকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ট্রাফিক বিভাগের নিয়মিত তদারকি জোরদার করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান মজিদ