Dhaka ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরিণাকুণ্ডুতে ‘এক দেশ, এক লেনদেন—ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৪ Time View

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু প্রতিনিধি, ঝিনাইদহ।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘এক দেশ, এক লেনদেন—ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের প্রসার, আধুনিক আর্থিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও সহজ লেনদেনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, হরিণাকুণ্ডু শাখার উদ্যোগে ২ নম্বর জোড়াদহ ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি, হরিণাকুণ্ডু শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) জেএম মোবাশ্বের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, হরিণাকুণ্ডু শাখার সিনিয়র অফিসার সৈকত জাহান ও ওশিক রায়হান। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

ক্যাম্পেইনে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার এবং সহজ ও নিরাপদ উপায়ে অর্থ লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং দৈনন্দিন আর্থিক কার্যক্রমে প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে মানুষকে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

হরিণাকুণ্ডুতে ‘এক দেশ, এক লেনদেন—ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সময়: ০৮:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬