Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫ Time View

আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা :

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র টেরিটরি সেলস অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল ইসলাম এবং হরিনাকুন্ডু উপজেলার ডিলার মো. সামছুর রহমান নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব এখন সময়ের দাবি।

তিনি বলেন, “বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিনব্যাপী এ কর্মশালায় হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন।

কর্মশালায় ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল ইসলাম ব্র্যাকের হাইব্রিড ধান ও বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে অন্যান্য কৃষকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  কারিতাসের উদ্যোগে বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

সময়: ১১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬