Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের চাঁদার দাবীতে ব্যবসায়ী রাগিবুল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান রাজনগরে কৃষি কর্মকর্তার যোগসাজশে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ: ক্ষমা চাইলেন পি.আর. এন্টারপ্রাইজের রতন দাশ, মেমো দেওয়া বন্ধ! নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা সাভারে জমিতে প্রবেশ করে নলকূপ স্থাপনের অভিযোগ, বাধা দিলে হত্যার হুমকি পথ হারানো দুই স্কুল শিশুকে উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ, প্রশংসায় ভাসছেন জনগণের সুনামগঞ্জ যুবলীগ নেতা সৈকত সহ ৪৮ জনের নামে মামলা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৯১ Time View

আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা :

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র টেরিটরি সেলস অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল ইসলাম এবং হরিনাকুন্ডু উপজেলার ডিলার মো. সামছুর রহমান নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব এখন সময়ের দাবি।

তিনি বলেন, “বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিনব্যাপী এ কর্মশালায় হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন।

কর্মশালায় ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল ইসলাম ব্র্যাকের হাইব্রিড ধান ও বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে অন্যান্য কৃষকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

সময়: ১১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬