Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অক্ষত অবস্থায় ইসরায়েলি ড্রোন নামানোর দাবি ইরানের, শুরু হবে গবেষণা

  • Reporter Name
  • সময়: ০১:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১২১ Time View

অনলাইন ডেস্ক

ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি সফলভাবে জব্দ করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তা মাটিতে নামানো সম্ভব হয়। ড্রোনটি অক্ষত ও সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বর্তমানে ড্রোনটি ইরানের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গবেষণার জন্য এটি বিশেষজ্ঞ প্রকৌশলী ও মহাকাশ বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

উল্লেখ্য, হার্মিস ৯০০ একটি অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। ড্রোনটিতে উন্নত ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা রয়েছে, যা দিন-রাত নজরদারি করতে সক্ষম। এছাড়া সিনথেটিক অ্যাপারচার রাডার মেঘ বা ধোঁয়ার মধ্যেও চিত্র সংগ্রহ করতে পারে এবং গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর প্রযুক্তি মাটিতে চলমান লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

অক্ষত অবস্থায় ইসরায়েলি ড্রোন নামানোর দাবি ইরানের, শুরু হবে গবেষণা

সময়: ০১:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

অনলাইন ডেস্ক

ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি সফলভাবে জব্দ করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তা মাটিতে নামানো সম্ভব হয়। ড্রোনটি অক্ষত ও সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বর্তমানে ড্রোনটি ইরানের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গবেষণার জন্য এটি বিশেষজ্ঞ প্রকৌশলী ও মহাকাশ বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

উল্লেখ্য, হার্মিস ৯০০ একটি অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। ড্রোনটিতে উন্নত ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা রয়েছে, যা দিন-রাত নজরদারি করতে সক্ষম। এছাড়া সিনথেটিক অ্যাপারচার রাডার মেঘ বা ধোঁয়ার মধ্যেও চিত্র সংগ্রহ করতে পারে এবং গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর প্রযুক্তি মাটিতে চলমান লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী