Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কসবায় সাংবাদিকদের মানববন্ধন

নিহারেন্দু চক্রবর্তী ,প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কসবা স্বাধীনতা চত্বরের সামনে কসবার সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কসবা প্রেসক্লাব, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজ সংহতি প্রকাশ করে। মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়, দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মো. আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনকে প্রত্যাহার এবং ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন, যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল আহমেদ, কসবা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রুবেল আহমেদ, মাই টিভির কসবা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এনটিভির কসবা-আখাউড়া প্রতিনিধি সাদুল ইসলাম, কসবা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি (সিটিএল) এলমান ভুইয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা শহিদুল খা ও রাজু আহমেদ। মানববন্ধনে সঞ্চালনা করেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।

বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাজ হলো অন্যায়-অনিয়ম, দুর্নীতি, সাফল্য ও সম্ভাবনা জনসম্মুখে তুলে ধরা। কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ওসি প্রতিবাদ পাঠাতে পারতেন অথবা প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারতেন। কিন্তু তা না করে সাংবাদিকদের নামে মামলা দায়ের করা ও তদন্ত ছাড়াই এফআইআর গ্রহণ করা উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত। এটি সাংবাদিকদের কণ্ঠরোধের অপপ্রয়াস।

আরও পড়ুনঃ  ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত

তারা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়েও সাংবাদিকদের উপর নানা আইনি বাধা চাপিয়ে রাখা হয়েছিল। এখন যদি একই ধারা অব্যাহত থাকে তবে প্রশাসনে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। এতে সাধারণ মানুষ পদে পদে ভোগান্তির শিকার হবে। বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১২ আগস্ট ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আব্দুস সাত্তার বাদী হয়ে সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।

নিহারেন্দু চক্রবর্তী

ব্রাহ্মণবাড়িয়া

১৮ আগস্ট ২০২৫

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কসবায় সাংবাদিকদের মানববন্ধন

সময়: ১০:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী ,প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কসবা স্বাধীনতা চত্বরের সামনে কসবার সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কসবা প্রেসক্লাব, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজ সংহতি প্রকাশ করে। মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়, দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মো. আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনকে প্রত্যাহার এবং ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন, যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল আহমেদ, কসবা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রুবেল আহমেদ, মাই টিভির কসবা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এনটিভির কসবা-আখাউড়া প্রতিনিধি সাদুল ইসলাম, কসবা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি (সিটিএল) এলমান ভুইয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা শহিদুল খা ও রাজু আহমেদ। মানববন্ধনে সঞ্চালনা করেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।

বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাজ হলো অন্যায়-অনিয়ম, দুর্নীতি, সাফল্য ও সম্ভাবনা জনসম্মুখে তুলে ধরা। কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ওসি প্রতিবাদ পাঠাতে পারতেন অথবা প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারতেন। কিন্তু তা না করে সাংবাদিকদের নামে মামলা দায়ের করা ও তদন্ত ছাড়াই এফআইআর গ্রহণ করা উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত। এটি সাংবাদিকদের কণ্ঠরোধের অপপ্রয়াস।

আরও পড়ুনঃ  বাউবিতে কাওমী মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রোগ্রাম চালুর উদ্যোগ