Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির বকশীগঞ্জে মার্কাজ মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ড: হোটেলসহ ৮ দোকান পুরে ছাই, নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে, মানুষ নেই উদ্যোক্তা উন্নয়নে সুনামগঞ্জে সকল ব্যাংকের যৌথ উদ্যোগ টাকার কাছে বিবেক বিক্রি নয়—সত্য প্রকাশই সাংবাদিকতার দায়িত্ব দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কলম, চাপের কাছে মাথা নত নয়—সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অঙ্গীকার ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘীতে জ্বালানি খাতে ডিজিটাল বিপ্লব: অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

  • Reporter Name
  • সময়: ০৮:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১১৪ Time View

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় আনিকা ফিলিং স্টেশনে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদা সুলতানা, ট্যাগ অফিসার মিজানুর রহমান এবং ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং এতে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা অংশ নেন।

নতুন এই ব্যবস্থায় পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে পুরো প্রক্রিয়াটি হবে আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং আধুনিক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সেবা নিতে গ্রাহকদের কোনো আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ মানুষ সহজেই এই ডিজিটাল সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আদমদীঘীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হলো।##

আরও পড়ুনঃ  ব্যাগ ধরে টান, রাস্তায় পড়ে প্রাণ গেল শিক্ষিকার
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির

আদমদীঘীতে জ্বালানি খাতে ডিজিটাল বিপ্লব: অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

সময়: ০৮:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় আনিকা ফিলিং স্টেশনে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদা সুলতানা, ট্যাগ অফিসার মিজানুর রহমান এবং ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং এতে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা অংশ নেন।

নতুন এই ব্যবস্থায় পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে পুরো প্রক্রিয়াটি হবে আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং আধুনিক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সেবা নিতে গ্রাহকদের কোনো আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ মানুষ সহজেই এই ডিজিটাল সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আদমদীঘীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হলো।##

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রুশ প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা