Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
মানবিকতায় উজ্জ্বল এমপি সাঈদ আল নোমান: ইমরানের হাতে হুইলচেয়ার কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত “মোঃ সালাউদ্দিন আহমেদ একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা প্রকাশ” ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের ডাকে- নবান্ন অভিযান ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮ Time View

মোঃ শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদক:

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক মোঃ খলিলুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সত্য ও নৈতিকতা প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ ও সংগঠক অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক মোঃ জাফরুল ইসলাম জাহিদ, ‘মানব সময়’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. মোসলেহ উদ্দিন বাহার, বিশিষ্ট বিমাবিদ ও শিক্ষা সংগঠক মোঃ মনিরুল ইসলাম, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন এবং মানবাধিকার সংগঠক মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ নবী হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ মনির তালুকদার, শামসুদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ মনিরুল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

মানবিকতায় উজ্জ্বল এমপি সাঈদ আল নোমান: ইমরানের হাতে হুইলচেয়ার

ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Update Time : ১২:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬