Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • সময়: ০৮:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩৩২ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

(৯ মার্চ) সোমবার ঘটনাস্থল সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়। নীলফামারীর ডিমলা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ ময়না আক্তার (২৫), পিতা মৃত আমির আলী, উপজেলার উত্তর সুন্দর খাতা (বালুর ডিপি) এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ছাগলের জন্য ঘাস আনতে গেলে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুট্টা ক্ষেতে একাকী অবস্থায় থাকাকালে মিন্টু মিয়া নামে এক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে পিছন দিক থেকে এসে ময়না আক্তারকে জাপটে ধরে কোলে তুলে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মাটিতে ফেলে পরনের কাপড় টানাহেঁচড়া করে খুলে ফেলার চেষ্টা করে এবং জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে তার স্যালোয়ার-কামিজ খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ময়না আক্তার নিজেকে রক্ষার জন্য চিৎকার করলে অভিযুক্ত মিন্টু মিয়া তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পর মারেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে সে দুই হাতে ময়নার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ময়না আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই রবিউল ইসলাম ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডিমলা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

সময়: ০৮:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

(৯ মার্চ) সোমবার ঘটনাস্থল সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়। নীলফামারীর ডিমলা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ ময়না আক্তার (২৫), পিতা মৃত আমির আলী, উপজেলার উত্তর সুন্দর খাতা (বালুর ডিপি) এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ছাগলের জন্য ঘাস আনতে গেলে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুট্টা ক্ষেতে একাকী অবস্থায় থাকাকালে মিন্টু মিয়া নামে এক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে পিছন দিক থেকে এসে ময়না আক্তারকে জাপটে ধরে কোলে তুলে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মাটিতে ফেলে পরনের কাপড় টানাহেঁচড়া করে খুলে ফেলার চেষ্টা করে এবং জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে তার স্যালোয়ার-কামিজ খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ময়না আক্তার নিজেকে রক্ষার জন্য চিৎকার করলে অভিযুক্ত মিন্টু মিয়া তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পর মারেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে সে দুই হাতে ময়নার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ময়না আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই রবিউল ইসলাম ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডিমলা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন