Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত

  • Reporter Name
  • সময়: ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১৫০ Time View

অনলাইন ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে, বাহরাইনের রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে একজন বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঘাতে লেগে থাকা আগুন নেভানো হয়েছে।

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। হামলার ঘটনা ঘটেছে ভোরে, বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে।

সংযুক্ত আরব আমিরাতে একই ধরনের বিমান হামলায় ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, কুয়েতে চারজন বাংলাদেশি নাগরিক ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে তাদের খোঁজখবর রাখছে।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখের বেশি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক থাকার এবং সরকারের নির্দেশনা অনুসরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ জারি করেছে।

আরও পড়ুনঃ  অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত

সময়: ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

অনলাইন ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে, বাহরাইনের রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে একজন বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঘাতে লেগে থাকা আগুন নেভানো হয়েছে।

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। হামলার ঘটনা ঘটেছে ভোরে, বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে।

সংযুক্ত আরব আমিরাতে একই ধরনের বিমান হামলায় ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, কুয়েতে চারজন বাংলাদেশি নাগরিক ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে তাদের খোঁজখবর রাখছে।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখের বেশি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক থাকার এবং সরকারের নির্দেশনা অনুসরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ জারি করেছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী