Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত স্পটিফাইয়ে নতুন ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড ‘কর্টিস’ রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে ফাইনালে উঠে যা বললেন মেসি: ‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’ ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত

  • Reporter Name
  • সময়: ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৩ Time View

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেস্ক শহরের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশসীমা সুরক্ষায় নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে শনাক্ত করার পর সফলভাবে গুলি করে ভূপাতিত করে।

বিবৃতিতে বলা হয়, আন্দিমেস্ক শহরের আকাশে অনধিকার প্রবেশ করা ড্রোনটি আইআরজিসির অ্যারোস্পেস বাহিনী শনাক্ত করে এবং নতুন দেশীয় বিমান প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়।

আইআরজিসি দাবি করেছে, এই অভিযান ইরানের আধুনিক বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ এবং চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরেছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গতকাল দুপুরে দামপাড়ায় চসিক রেষ্ট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল

ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত

সময়: ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেস্ক শহরের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশসীমা সুরক্ষায় নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে শনাক্ত করার পর সফলভাবে গুলি করে ভূপাতিত করে।

বিবৃতিতে বলা হয়, আন্দিমেস্ক শহরের আকাশে অনধিকার প্রবেশ করা ড্রোনটি আইআরজিসির অ্যারোস্পেস বাহিনী শনাক্ত করে এবং নতুন দেশীয় বিমান প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়।

আইআরজিসি দাবি করেছে, এই অভিযান ইরানের আধুনিক বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ এবং চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরেছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গৌরীপুরের আহাদুজ্জামান খান আরজু হাত থেকে রেহাই পেতে মনোয়ারা বেগম থানার অভিযোগ