
কালিগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম , সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ৫ ই আগস্ট এর পরবর্তী স্বঘোষিত কমিটি বিলুপ্ত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের ২ মার্চ বৃহস্পতিবার রাত্র নয়টায় বাজারের ব্যবসায়ীদের সাথে খন্ড খন্ড ভাবে মতবিনিময় করেন। বাজারে ব্যবসায়ীদের দাবির মুখে একের পর এক সময়োপযোগী ব্যবসায়ী বান্ধব সিদ্ধান্ত নেওয়া বাজারে ব্যবসায়ীদের মাঝে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ইউপি সদস্য মোঃ মোদাচ্ছের হোসেন। স্বঘোষিত কমিটি দীর্ঘদিন তাদের স্বেচ্ছাচারিতায় বাজারে ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যার কথার কোন কর্ণপাত না করে নিজের স্বেচ্ছাচারিতায় মত প্রদর্শন করে আসিতেছিল।তার ফলে বাজারে ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।সেই প্রতিক্রিয়া দিনে দিনে ঘনিভূত হয়ে গত ২৯.৩.২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর বাজারে ব্যবসায়ীরা স্বাক্ষরিত করে অভিযোগ দায়ের করেন।৩১.৩.২৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাজারে ব্যবসায়ীদের নিয়ে রাত্র সাড়ে ৮টায় বাজারে কাঁচা বাজার চাঁদনীতে সমন্বয় মিটিংয়ে বাজারের ব্যবসায়ীদের দাবীর মুখে উক্ত স্বঘোষিত স্বেচ্ছাচারিতা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে পুনরায় আহ্বায়ক কমিটি গঠন পূর্বক নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘদিনের বাজারে ব্যবসায়ীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের শতশত ব্যবসায়ীদের মাঝে প্রশংসায় ভাসছেন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মথুরেশপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও শীতলপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোদাচ্ছের হোসেন।৩১ শে মার্চের রাত দশটার পর থেকে অদ্যবাদী পর্যন্ত বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের মাঝে আনন্দে চলছে মিষ্টি বিতরণ। ০২ এপ্রিল বৃহস্পতিবার রাত্র নয় টায় বাজারের চাউল চাঁদনীতে ইউপি চেয়ারম্যান ও সদস্য এসে হাজির হলে বাজারে ব্যবসায়ীরা ঘিরে ধরে তাদের দীর্ঘদিনের দাবি সকল ড্রেনের আউটডোর ঘোষিত কমিটি দ্বারা বিশেষ টেকনিকে বন্ধ রাখা ভেড়ি কেটে উন্মুক্ত করার জন্য ব্যবসাীবৃন্দ জোর দাবি করেন। ঐতিহ্যবাহী উক্ত বাজারের সকল ড্রেনেজ ব্যবস্থার আউটডোর দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়ীদের দাবির মুখে সেটা উন্মুক্ত করার ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান।পরবর্তী আহবায়ক কমিটি না হওয়া পর্যন্ত হাট বাজার ব্যবস্থা কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মোদাচ্ছের হোসেন বাজারের সকল নাইট গার্ড কে স্ব স্ব দায়িত্ব পালনের জন্য কড়া দিক নির্দেশনা প্রদান করেন। এরপর প্রায় এক কিলোমিটার ত্রিমুখী দীর্ঘ উক্ত বৃহত্তর বাজারের সকল প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের মাঝে গভীর রাত্র পর্যন্ত খন্ড খন্ড ভাবে চেয়ারম্যান সকলের সাথে মত বিনিময় করে।
ছবিঃ ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের স্বঘোষিত কমিটি বিলুপ্ত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মাঝে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান ও সদস্য।ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ।
Reporter Name 

























